হাওজা নিউজ এজেন্সি: পরিবারবিষয়ক বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসুদ আলী পিতা-মাতার সেবা ও তাঁদের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, জীবনের সংকট দূর হওয়া, বরকত লাভ এবং উত্তম পরিণতি অর্জনের অন্যতম চাবিকাঠি হলো পিতা-মাতার এমনভাবে সেবা করা, যাতে তাঁরা অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করেন।
তিনি বলেন, পিতা-মাতা জীবিত থাকুন কিংবা বহু বছর আগে ইন্তেকাল করে থাকুন—এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাঁরা মুসলিম হোন বা অমুসলিম, মুমিন হোন বা গুনাহগার—সন্তানের জন্য তাঁদের অন্তর থেকে করা দোয়ার গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, ‘কেউ যদি পিতা-মাতার কাছ থেকে আন্তরিক একটি দোয়া অর্জন করতে পারে, তাহলে তার দুনিয়া ও আখিরাতের জীবনে এমন বরকত আসতে পারে, যার বিকল্প অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়।’
মরহুম আয়াতুল্লাহ বাহাউদ্দিনী বলেছেন, ‘আমি জীবনে যাঁদের উন্নতি ও সাফল্যের উচ্চতায় পৌঁছাতে দেখেছি, তাঁদের পেছনে পিতা-মাতার দোয়া ছিল। আর যাঁদের জীবনে পতন দেখেছি, তাঁদের পেছনে পিতা-মাতার দোয়া ছিল না।’
তিনি আরও বলেন, আমাদের জীবনে যখনই কোনো সংকট বা জটিলতা দেখা দেয়, তখন আত্মসমালোচনার সময় প্রথমেই দেখা উচিত—আমরা পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে কোনো ঘাটতি রেখেছি কি না।
আপনার কমেন্ট